নেক্সট অ্যাড রান করার আগে জাস্ট এই ৪টি স্টেপ মিলিয়ে দেখবেন
আগেরদিন একটা কেইস স্টাডি শেয়ার করার পর অনেকেই জানতে চেয়েছেন,
একটা প্রফিটেবল অ্যাড কপি বা ভিডিও স্ক্রিপ্ট লেখার আসল সিক্রেট কী।
আজকে আমি আমার পার্সোনাল "4-Step Conversion Framework" টা ওপেন করে দিচ্ছি। নেক্সট অ্যাড রান করার আগে জাস্ট এই ৪টি স্টেপ মিলিয়ে দেখবেন।
স্টেপ ১: The Scroll-Stopper Hook (প্রথম ৩ সেকেন্ড) ভিডিওর শুরুতে সালাম দেওয়া বা "ধামাকা অফার" বলা বন্ধ করুন। প্রথম লাইনেই কাস্টমারের সবচেয়ে বড় প্রবলেম বা পেইন পয়েন্টে হিট করুন।
ভুল অ্যাপ্রোচ: "আমাদের এই ম্যাট লিপস্টিকটি আজই কিনুন!" রাইট অ্যাপ্রোচ: "অফিসে যাওয়ার ২ ঘণ্টার মধ্যেই কি আপনার লিপস্টিক মুছে যায়?"
স্টেপ ২: Agitation: হুক দিয়ে কাস্টমারকে আটকানোর পর প্রবলেমটাকে আরও বড় করে দেখান, যাতে সে রিয়ালাইজ করে যে তার একটা সলিউশন দরকার।
কপি লাইন: "সারাদিন মিটিং আর কাজের ফাঁকে বারবার লিপস্টিক টাচ-আপ করাটা কতটা বিরক্তিকর, সেটা শুধু একটা মেয়েই বোঝে।"
স্টেপ ৩: The Transformation: কাস্টমারকে প্রোডাক্টের ফিচার (কী দিয়ে বানানো) বেচবেন না, তাকে ট্রান্সফরমেশন (কী উপকার হবে) বেচুন।
ভুল অ্যাপ্রোচ: "এতে আছে ন্যাচারাল অয়েল এবং কালার।" রাইট অ্যাপ্রোচ: "সকাল ৯টায় লাগিয়ে বের হবেন, আর রাত ৯টায় বাসায় ফিরেও দেখবেন ঠোঁটের কালার একদম ফ্রেশ!"
স্টেপ ৪: The Filtered CTA: সবাইকে ইনবক্সে ডাকবেন না। শুধু রিয়েল বায়ারদের ডাকুন।
ভুল অ্যাপ্রোচ: "অর্ডার করতে ইনবক্স করুন।" রাইট অ্যাপ্রোচ: "যাঁরা সারাদিনের জন্য একটা পারফেক্ট এবং প্রিমিয়াম লুক চান, শুধু তাঁরাই স্টক শেষ হওয়ার আগেই 'Send Message' বাটনে ক্লিক করুন।"
জাস্ট এই ৪টা স্টেপ ফলো করে আপনার নেক্সট অ্যাডের ক্যাপশন বা ভিডিও স্ক্রিপ্ট রেডি করুন। কথা দিচ্ছি, আপনার মেসেজ কস্ট (CPA) ড্রপ করবে এবং ইনবক্সে ফেইক লিডের বদলে সলিড বায়াররা নক দেবে।
এই ফ্রেমওয়ার্কটি কি আপনার প্রোডাক্টের সাথে মেলাতে পারছেন না?
==কোনো সমস্যা নেই! ইনবক্স করুন Saimstory তে আপনার সেলস বাড়ানোর কন্টেন্ট নিয়ে যেকোনো হেল্প পেতে।==